পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে আশার পক্ষ থেকে ৭’শ অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়েছে।
আজ ১২ মে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আশার পক্ষ থেকে প্রদত্ত ৫০০ অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, আশার বরিশাল ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু খালেদ রাজু, পটুয়াখালী ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, পটুয়াখালী সদর রিজিওনাল ম্যানেজার হিরনময় সমদ্দার, পটুয়াখালী সদর-১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আতিকুর রহমান সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ আতিকুল ইসলাম।
এরপরে সদর উপজেলা কার্যালয়ে আশার পক্ষ থেকে প্রদত্ত ২০০ অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। এসময় উপস্থিত ছিলেন আশার কর্মকর্তাবৃন্দ এবং সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
আজকালের কন্ঠ / বাদল / মিজান