Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১২, ২০২০ , ১:৪৩ অপরাহ্ণ

দোহারে কর্মহীন অসহায় মানুষের পাশে : নির্মল রঞ্জন গুহ

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান :: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র পক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও তাঁর স্ত্রী আলো রানী গুহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দোহারের ইসলামপুর খালপাড়, জয় পাড়ায় ও চোরাইন ইউনিয়নের গবিন্দপুরে অসহায়,নিম্নবিত্ত মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ যেন প্রকৃতির জারি করা কার্ফ্যু, যা মানতে বাধ্য বিশ্ববাসী। (কোভিড-১৯) করোনা ভাইরাস নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে করোনা। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বাংলাদেশে করোনা আতঙ্ক দুনিয়ার অন্য আর দশটি দেশের মতোই ধর্মপ্রাণ মুসল্লির এই দেশে কম বেশি আতঙ্কে আছে সবাই। কে ধনী, কে বিখ্যাত এসব বিচার করেনা করোনা। সবাইকে আক্রমণ করে। এ পরিস্থিতিতে একে-অপরের সহযোগিতা করা উচিত বলে মন্তব্য
করেন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও তাঁর স্ত্রী আলো রানী গুহ ।

নির্মল রঞ্জন গুহ বলেন, করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মিরা সারা দেশেই অসহায়,দিনমজুর, কর্মহীন পরিবারের পাশে দাড়িয়েছে ।

নির্মল রঞ্জন গুহ আরো বলেন বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান।

তিনি বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে আমি মনে করি।তাই আমার সাধ্যমত যতদিন এই মহামারি থাকবে ততদিন গরিব,অসহায়ের মাঝে সাহায্য করে যাব ইনসআল্লাহ ।

আজকালের কন্ঠ / মিজান

প্রিন্ট করুন