Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১১, ২০২০ , ৭:২৫ অপরাহ্ণ

পৌর শহরের ৫টি স্থানে জেলা পরিষদ কর্তৃক জীবানুনাশক টানেল স্থাপন

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে জেলা পরিষদ কর্তৃক পৌর শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্থান নিউমার্কেট গেট, ২৫০ শয্যা হাসপাতা, চৌরাস্তা, জেলা পরিষদের সামনে ও পুরান বাজারে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়ছে।

১১ মে সোমবার বেলা ১১টায় নিউমার্কেট গেটে জীবানুনাশক টানেলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ খলিলুর রহমান মোহন মিয়া, টানেল নির্মান কারী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোঃ সাদিক আহমেদ, যুবলীগ নেতা সোহাগ মাঝি, নিউমার্টেক ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ মনির তালুকদার, আওয়ামীলীগ নেতা মোঃ জিয়াউর রহমান খোকা ও জেলা পরিষদ চেয়ারম্যান পুত্র মোঃ তাহের রহমান বিজয়।

আজকালের কন্ঠ /বাদল /মিজান

প্রিন্ট করুন