Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৪, ২০২৩ , ৪:৫২ অপরাহ্ণ

অবসরের বিষয়ে যা বললেন মেসি

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। উয়েফার এবারের বর্ষসেরা নির্বাচিত হওয়ার দৌড়ে শীষ তিনেও আছেন তিনি। এদিকে এ পুরস্কার ছাড়াও এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও খুব ভালোভাবেই আছেন মেসি।

তাই লিওনেল মেসি এখন বলতেই পারেন ক্যারিয়ারের সব চাওয়া পূরণ হয়ে গেছে তার।তবে সব চাওয়া পূরণ হলেও এখনই বিদায় বলছেন না তিনি।

অ্যাপল টিভি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘সত্যি করে যদি বলি আমি এখনও অবসর নিয়ে কিছু ভাবছি না। আমি খেলতে ভালোবাসি, মাঠে বলের সঙ্গে থাকতে, অনুশীলন ও লড়াই করতে উপভোগ করি।’

তার কথা, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যতটুকু বাকি আছে উপভোগ করে যাওয়া। সেটা যাই হোক; কম কিংবা বেশি। উপভোগ করতে হবে প্রতিটি মুহূর্ত। কারণ এটা আর কখনও ফিরে আসবে না এবং পরে আমি কোনো কিছু নিয়ে আক্ষেপও করতে চাই না।’

প্রিন্ট করুন