Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৪, ২০২৩ , ৪:২২ অপরাহ্ণ

ঝালকাঠিতে চল্লিশ পিচ নেশাজাতীয় ইনজেকশন সহ আটক ১

লেখকঃ আজকালের কণ্ঠ

  ঝালকাঠি জেলা প্রতিনিধিঃগত ২৩/০৮/২০২৩ খ্রিঃ জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনিরুজ্জামান, ওসি ডিবি এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল।

বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভাধীন পার কিফাইতপুর সাকিনস্থ গাবখান টোল প্লাজা সংলগ্ন ঝালকাঠি টু পিরোজপুরগামী মহা সড়কের দক্ষিন পাশে হইতে (1) ১০ (দশ) পিস কাঁচের অ্যাম্পলে রক্ষিত ন্যালবুফিন হাইড্রো ক্লোরাইড মিশ্রিত Nalbun 2 inj 2 M.L (2) ২০(বিশ) পিচ কাঁচের অ্যাম্পলে প্রোমিথায়াইন হাইড্রো ক্লোরাইড মিশ্রিত PHENEREX INJ-2M.L, (3) ১০(দশ) পিস কাঁচের অ্যাম্পলে রক্ষিত ডায়াজিপাম মিশ্রিত ‘ Easium Diazepam 10mg inj-2M.L সর্বমোট ৪০ (চল্লিশ) পিস নেশাজাতীয় ইনজেকশন সহ ১। মোঃ সুমন হাওলাদার (২৩), পিতা- মৃত আবুল কালাম হাওলাদার, মাতা- জাহানারা বেগম, সাং- ধাওয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর, ২। মোঃ রাকিব হাওলাদার (২৫), পিতা- মজিবর হাওলাদার, মাতা- রীনা বেগম, সাং- আগরবাড়ি, উভয় থানা ও জেলা- ঝালকাঠিদ্বয়কে ধৃত করেন।

প্রিন্ট করুন