Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২৩ , ৮:০৫ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২৩ আগস্ট বুধবার বিকাল ৪ টায় কাফরুল জামিউল উলুম মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শাহ আলম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কামরুজ্জামান সুমন, মিথুন ঢালী, সাংগঠনিক সম্পাদক এ হান্নান হাওলাদার শাওন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল সহ কেন্দ্রীয় ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রিন্ট করুন