Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২৩ , ৭:৫৫ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের দোয়া ও তবারক বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তবারক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি’র পক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক ম. ই মামুন।

আজ (২৩ আগস্ট) ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ইমামবাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও ২ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ হয়। সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এ্যাডঃ রাশেদা খানম মিনু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পিন্টু, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে ১৫ ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং অসহায় হতদরিদ্র মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রিন্ট করুন