জেমিমার নামে খোলা টিকটক একাউন্টটি ভুয়া | Daily AjKaler Kontho

জেমিমার নামে খোলা টিকটক একাউন্টটি ভুয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৩, ৬:০৮ অপরাহ্ন
জেমিমার নামে খোলা টিকটক একাউন্টটি ভুয়া

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের টিকটকে কোনো একাউন্ট নেই। তার নামে যে একাউন্টটি খোলা হয়েছে সেটি ভুয়া। খবর জিও নিউজের।

হলিউডের আলোচিত এই চিত্রপ্রযোজক নিজেই বিষয়টি পরিস্কার করেছেন।

জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং সাইটে জেমিমার নামে সম্প্রতি একটি একাউন্ট খোলা হয়েছে। এ বিষয়ে এক্স (সাবেক টুইটার) এ পোস্ট দিয়ে জেমিমা বলেন, জেমিমা খান নামে যে একাউন্টটি খোলা হয়েছে সেটি ভুয়া।

প্রসঙ্গত, জেমিমার সাবেক স্বামী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত মাসে টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন। সাবেক কিংবদন্তি ক্রিকেটারকে টিকটকে পেয়ে খুশি ক্রিকেট ফ্যানেরা।