ডেঙ্গু আক্রান্ত চিত্রনায়িকা শাহনূর | Daily AjKaler Kontho

ডেঙ্গু আক্রান্ত চিত্রনায়িকা শাহনূর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন
ডেঙ্গু আক্রান্ত চিত্রনায়িকা শাহনূর

বিনোদন ডেস্ক : দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন চিত্রনায়িকা শাহনূর। সম্প্রতি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এই অভিনেত্রী।

তিনি গণমাধ্যমকে জানান, ডেঙ্গুর লক্ষণ থাকায় চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে।

নায়িকা শাহনূর বলেন, ‘তিন দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। গতকাল (মঙ্গলবার) সকালে ডাক্তার দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। সবাই দোয়া করবেন।’

২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন সৈয়দা কামরুন নাহার শাহনূর। তবে শাহনূর নামেই জনপ্রিয় তিনি। সিনেমায় অভিনয় ছাড়াও টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন শাহনূর। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি।