বাউফল প্রতিনিধি : বাউফল থানার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বন্দরে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে আহত করেছে কয়েকজনকে।
জানা যায় আজ সন্ধ্যা সাতটার সময় চৌকিদার বাড়ির উজ্জল চৌকিদার ও আল-আমিন চৌকিদারের নেতৃত্বে সঙ্ঘবদ্ধ ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী মতিউর রহমান খান পিতা সেকেন্দার আলী খান,মঞ্জু খান পিতা আলাউদ্দিন খান,মোঃ সাদ্দাম খান পিতা চানু খান গ্রাম মাধবপুর তাদেকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে বলে জানা যায়।
জানা যায় একটি খালের মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে উজ্জ্বল বাহিনী এলাকাবাসী জানায় তিনি এলাকায় মাদক সম্রাট সুদী কারবারের মূল হোতা। এলাকাবাসীর দাবি একে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।
আজকালের কন্ঠ /ফোরকান / মিজান