Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২১, ২০২৩ , ১:৪৯ অপরাহ্ণ

জিয়া পরিবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হামলা করে : কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, পনেরোই আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান। জিয়া পরিবারই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে এ ধরনের হামলা করে

সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্টের আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের কেউ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি করে না। আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয়, কাউকে নিশ্চিহ্ন করার রাজনীতি করে না। অভিযোগ করেন- জিয়া পরিবারই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে এ ধরনের হামলা করে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে তাদের লড়াই থেকে ওখনো সরে যায়নি বিএনপি। মুক্তিযুদ্ধের পতাকাকে সমুন্নত রাখতে বিএনপিকে রুখতে হবে। রাজনৈতিক আন্দোলনের এদের মাধ্যমে পরাজিত করতে হবে।

প্রিন্ট করুন