Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৩ , ৫:২৩ অপরাহ্ণ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জঙ্গি হামলা : ১১ শ্রমিক নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। রবিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তরের সেনা ও পুলিশ কর্মকর্তাদের বরাত জানা যায়, শ্রমিকদের বহন করা একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ট্রাকে করে শ্রমিকদের আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি নির্মাণ প্রকল্পে নিয়ে যাওয়া হচ্ছিলো।

উত্তর ওয়াজিরিস্তানের সিনিয়র সরকারি কর্মকর্তা রেহমান গুল খাট্টক এক বিবৃতিতে বলেন, পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি নতুন ঘাঁটি তৈরির সময় শনিবার সন্ধ্যায় শ্রমিকদের উপর এ হামলা চালানো হয়। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সূত্র: রয়টার্স

 

প্রিন্ট করুন