Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৩ , ৪:৪৫ অপরাহ্ণ

‘সমালোচনা এড়াতে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে’

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সমালোচনা এড়াতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

রোববার (২০ আগস্ট) নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা জানান তিনি।

রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু ভোটের জন্য নতুন নতুন পথ খুঁজছে নির্বাচন কমিশন। কেন্দ্রের নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। এ ছাড়াও সমালোচনা এড়াতে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে।

তিনি বলেন, ২০১৮ সালে রাতে ভোট হয়েছে, এই সমালোচনা এড়াতে এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট বাক্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বড় দুর্যোগ না হলে সময়মত ভোট হবে। আর তাতে বিএনপি অংশ নেবে বলেও আশা করছি।

প্রিন্ট করুন