আজকালের কন্ঠ ডেস্ক : ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি এ কর্মসূচির আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়। ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডা. প্রাণ গোপাল। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেটে জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।