Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৯, ২০২০ , ১২:৩৯ অপরাহ্ণ

বাউফলে কাল বৈশাখীর ঝড়ে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

জি এম ফোরকান।বাউফল প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সাহাপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি কাল বৈশাখীর ঝড়ে ভেঙ্গে পরেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে কাল বৈশাখীর ঝড়টি আঘাত হানে। ঝড়ের আঘাতে বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষ শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষক রুমের চালা উড়িয়ে নিয়ে মাঠে ফেলে দেয়। ওই সময় শিক্ষা বোর্ডের এসএসসি বার্ষিক পরীক্ষার উত্তরপত্র, সিসি ক্যামেরা ও একাধীক কম্পিউটারে বৃষ্টির পানি পরে ক্ষতিগ্রস্থ হয়।

প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়টির প্রায় ৫লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যালয়টিতে ৭শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছে। ৩০ মে থেকে ক্লাস শুরু হলে শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পরতে হবে।

আজকালের কন্ঠ / ফোরকান / মিজান

প্রিন্ট করুন