আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল।গত বুধবার (১৬ আগস্ট) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। আলোচনা সভায় ১৪ দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।