নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডি ৩২ নাম্বারে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলার দায়িত্ব পালন, রক্তদান কর্মসূচি এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।
গত “১৫ আগস্ট জাতীয় শোক দিবস” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৬ টায় ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতার প্রতিকৃতিতে ও সকাল সাড়ে ৬ টায় বনানী কবরস্থানে শহীদদের সমাধিতে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন ও সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা’র নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরের ১৩ টি পয়েন্টে ১৩ টি টিমের ২৫০ জন স্বেচ্ছাসেবক, শৃঙ্খলার দায়িত্ব পালন করে।
সংগঠনের মেডিকেল টিম রক্তদান কর্মসূচী আয়োজন করে এবং অসুস্থ হয়ে পড়া আগত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
গত ১৩ আগস্ট থেকে বঙ্গবন্ধুর জাদুঘর প্রাঙ্গনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।