Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১২, ২০২৩ , ১১:০০ পূর্বাহ্ণ

নাইজেরিয়ায় মসজিদ ধসে ৭ মুসল্লির মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি মসজিদের ছাদের একাংশ ধসে অন্তত ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকেই।

দেশটির কাদুনা রাজ্যের জারিয়া শহরের একটি মসজিদে গত শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভুক্তভোগীদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

আলজাজিরার তথ্যমতে, মসজিদের একাংশ ধসে পড়ার সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। শুরুতে চার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ায় গত বছর এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ধরনের বিপর্যয়ের জন্য বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে কর্তৃপক্ষ।

প্রিন্ট করুন