Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৭, ২০২০ , ১১:৩২ পূর্বাহ্ণ

৫ হাজার পরিবারকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ উপহার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা- ১২ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সংসদীয় আসনে পাঁচ হাজার নিম্নবিত্ত, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ শুরু করেছেন।

বুধবার রাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হবে এসব উপহার সামগ্রী; যাতে কোনো জনসমাগম সৃষ্টি না হয় এবং অসহায় পরিবারের কাছে পৌঁছানো যায়।

জানা গেছে, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরে বাংলা নগর ও হাতিরঝিল এলাকায় অবস্থিত গরিব পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

প্যাকেটে দেয়া হয়েছে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও সেমাই।

আজকজালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন