Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৬, ২০২০ , ৮:০৬ অপরাহ্ণ

ঢাকা দক্ষিনের ৭৫টি ওয়ার্ডে যুবলীগের ত্রান বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান : করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনার প্রতিরোধে মাঠে রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

দলীয়ভাবে সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় বুধবার (৬ মে) সকালে রাজধানীর পল্লবীতে যুবলীগের উদ্যোগে নেয়া ফি অ্যাম্বুলেন্স সেবায় নিয়োজিতদের মধ্যে সুরক্ষা ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এসব সামগ্রি তুলে দেন।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিনের ওয়ার্ড ও ইউনিট নেতাদের কাছে ৮ হাজার পরিবারের (শ্রমজীবী কর্মহীন) ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

আজ দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইউনিট নেতাদের কাছে এসব খাদ্য সামগ্রি বিতরণ কাযর্ক্রমের উদ্বোধন করেন যুবলীগ সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি ব্যাগে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, বিস্কুট।

এসময় উপস্থিত ছিলেন-মহানগর দক্ষিন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন