বিনোদন ডেস্ক : বলিউডে সচরাচর কেউই প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনতে চায় না। তাতে নাকি সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তাই পরস্পরকে ‘ভালো বন্ধু’ বলে পরিচয় দিতে দেখা যায় বেশির ভাগ জুটিকে। সেই পথেই হাঁটতে দেখা গেছে বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা ও রণবীরকে। টানা ৬ বছর প্রেম করে ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।
বেটারহাফ রণবীর সিংকে ট্যাগ করে অভিনেত্রী আরও লেখেন—প্রিয় বন্ধুকে বিয়ে করুন। আমি মোটেই এটা নিছক মজা করে বলছি না। যাকে ভালোবাসছেন, যার প্রেমে পড়েছেন তার মধ্যে সবার আগে একটা ভালো বন্ধুকে খুঁজে বের করুন। তিনি যেন আপনার হয়েই কথা বলেন। যার সঙ্গে আপনি প্রাণভরে হাসতে পারবেন, এতটাই হাসুন তার সঙ্গে, যাতে আপনার পেটব্যথা হয়ে যায়। আবার তিনি যেন আপনাকে কাঁদতেও দেন।
এবার বন্ধু দিবসে নিজেদের সম্পর্ক নিয়ে আবেগঘন বার্তা দিলেন দীপিকা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, দাম্পত্য জীবনে প্রেমের সঙ্গে বন্ধুত্বটা থাকা খুব দরকার। আর এ কারণেই নিজের প্রিয় বন্ধুকে বিয়ের পরামর্শ দিলেন দীপিকা।
দীর্ঘ এই বার্তায় নিজ অনুভূতির কথা উল্লেখ করে এই দীপিকা লেখেন—তাকেই বিয়ে করুন, যিনি আপনাকে ভালোবাসবে, আপনার সঙ্গে পাগলামি করবে আবার আপনাকে এগিয়ে যেতে দেবে।
এমন সময়ে দীপিকা রনবীর সিংয়ের প্রতি ভালোবাসাময় বার্তা দিলেন যখন ভারতীয় গণমাধ্যমে দুজনের বিচ্ছেদ নিয়ে নানা মুখোরচক সংবাদ প্রকাশ হচ্ছে। নেটিজেনদের একাংশের মতে, দীপিকা তাদের উচিত জবাব দিয়েছেন।