নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ৫ আগস্ট ২০২৩ শনিবার সকাল ৮ টায় ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ও সকাল ৯ টায় বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টায় কলাবাগান ক্রিড়া চক্র মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
