পটুয়াখালী সদরে ভ্রাম্যমান আদালতে বেকারীর মালিককে জরিমানা | Daily AjKaler Kontho

পটুয়াখালী সদরে ভ্রাম্যমান আদালতে বেকারীর মালিককে জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৫, ২০২০, ৮:৪১ অপরাহ্ন
পটুয়াখালী সদরে ভ্রাম্যমান আদালতে বেকারীর মালিককে জরিমানা

মোঃবাদল হোসেন পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী র‌্যাব-৮, ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে আজ ৫এপ্রিল মঙ্গলবার ১২ পটুয়াখালী সদরের পোষ্ট অফিস রোডের লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ রইছ উদ্দিন । সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেকারীর কারখানা খোলা রাখা, খাবার তৈরীর স্থান মানসম্মত
পরিবেশে না থাকা এবং তৈরীকৃত পন্যে মেয়াদ উর্ত্তীনের তারিখ অগ্রিম দেখানোর অভিযোগে শুভেচ্ছা বেকারী মালিক মোঃ ছিদ্দিকুর রহমান (৫৫), পিতা- হাজী আঃ হক মোল্লা, সাং-পোষ্ট অফিস রোড লঞ্চঘাট, থানা- সদর, জেলা- পটুয়াখালীকে ৮,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অমিত রায়, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক
অর্থদন্ড প্রদান করেন। উল্লেখ্য, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণপ্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ।

আজকালের কন্ঠ /বাদল /মিজান