আজকালের কন্ঠ ডেস্ক : কোভিড-১৯ পরিস্থিতির কারণে একমাস পর সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক বসছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক বসবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবনে মন্ত্রিসভা বৈঠক হবে। স্বাস্থ্যবিধি মেনে এটি হবে খুবই সীমিত পরিসরে।’
প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেবেন বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।
এর আগে সাধারণ ছুটির মধ্যে ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভা বৈঠক হয়। সেই বৈঠকে মাত্র ৭ জন মন্ত্রী অংশ নেন, আর সবার মুখে ছিল মাস্ক। প্রত্যেকে আলাদা আলাদা টেবিলে বসে বৈঠকে অংশ নেন।
আজকালের কন্ঠ /এমএম