Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৩ , ১:৫৬ অপরাহ্ণ

অবশেষে কারামুক্ত হলেন বুয়েটের সেই শিক্ষার্থীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার হওয়া বুয়েটের ২৪ জনসহ সেই ৩২ শিক্ষার্থী। বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় আদালত থেকে জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে রাত সাড়ে ১০টার দিকে তারা জামিনে মুক্ত হয়ে জেলা কারাগার থেকে ছাড়া পান।

এ সময় কারাগারে সামনে অপেক্ষায় থাকায় তাদের পরিবার নিজ জিম্মায় নিয়ে চলে যান। তবে কোনো শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। কারা ফটকের সামনে তাদের জন্য পূর্ব থেকে প্রস্তুত রাখা বাসে উঠে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

এর আগে দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন আদালত। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিকের আদালতে বুধবার দুপুরে ৩২ আসামির জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জানিয়েছিলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে গিয়েছিলেন। পুলিশ শুধুমাত্র সন্দেহের বশে মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যত নষ্ট করতে পারেন না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

প্রিন্ট করুন