Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩, ২০২০ , ১০:২৪ অপরাহ্ণ

গাসিক ৮নং ওয়ার্ড করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পল্লী চিকিৎসক স্বেচ্ছাসেবক টিম

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর জেলা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড বাংলাদেশ পল্লী চিকিৎসক স্বেচ্ছাসেবক টিম একসাথে কাজ করে যাচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ৭ নং জোনের সভাপতি মোঃসেলিম রহমানের তত্ত্বাবধানে বাড়ি বাড়ি গিয়ে অত্র ওয়ার্ডে বসবাসরত সকল বাসিন্দার জ্বর মাপার থার্মোমিটার দিয়ে প্রায় পাঁচ শতাধিক জনসাধারণের এই সেবা প্রদান করে যাচ্ছেন প্রতিদিন।
স্বেচ্ছাসেবক টিমের প্রধান মোঃ মাসুদ মিয়া জানান আমরা প্রত্যেকটি বাড়ি গিয়ে স্বাস্থ্য তথ্য ফর্মে স্বাস্থ্যবিধি তথ্যাবলী লিপিবদ্ধের মাধ্যমে আমরা এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি বাড়ির ঘরে ঘরে গিয়ে সকলের স্বাস্থ্য পরীক্ষার করব।পর্যায়ক্রমে স্বাস্থ্য সুরক্ষার জন্য এই মহামারী করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন সার্বিক সহযোগিতা করে যাব। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিমের অন্যান্য সদস্য মধ্যো উপস্থিত ছিলেন টিম প্রধান মাসুদ মিয়া, মোঃ সাইদুর রহমান দিপু, মোস্তাফিজুর রহমান, মোঃ বাবুল হক, মোঃ খায়রুল ইসলাম, মোঃ শাকিল আহমেদ, সাইদুর রহমান, মোঃখাইরুল ইসলাম প্রমূখ।

আজকালের কন্ঠ /কবির / মিজান

প্রিন্ট করুন