Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৩ , ৩:৪৬ অপরাহ্ণ

অভিভাবক ফোরামের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : গত ২৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় স্টেডিয়াম রোডস্থ রেডি অডিটোরিয়ামে বাগেরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় ফোরামের গঠনতন্ত্র উত্থাপন ও অনুমোদন, সংগঠনের নির্বাচন, নতুন সদস্য সংগ্রহসহ সাংগঠনিক বিষয় গুলো সম্পর্কে আলোচনা হয়। সভায় সাধারন সম্পাদক কল্লোল সরকার, মো: আব্দুর রব, নবীর উদ্দিন হাওলাদার, আছমাতুল ফাতিমা ময়না, সৈয়দ শওকত হোসেন, এস.এম রাজ, বিভাষ চন্দ্র রায়,সাদিয়া আফরোজ, মমতাজ বেগম বক্তব্য রাখেন।

প্রিন্ট করুন