Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৩ , ১:৪০ অপরাহ্ণ

নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির বৈঠক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে বাংলাদেশে সফরত চার দেশের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ‘ইলেকশন মনিটরিং ফোরাম’র একটি পর্যবেক্ষক দল, সিইসি কাজী হাবিবুল আউয়াল, ইসি আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম অংশ নেন।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, সকাল ১০টায় যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ১১ জুলাই ইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দল।

প্রিন্ট করুন