৫হাজার অসহায় পরিবারকে নগদ অর্থ ও খাবার দিলেন : শেখ আজগর নস্কর | Daily AjKaler Kontho

৫হাজার অসহায় পরিবারকে নগদ অর্থ ও খাবার দিলেন : শেখ আজগর নস্কর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১, ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
৫হাজার অসহায় পরিবারকে নগদ অর্থ ও খাবার দিলেন : শেখ আজগর নস্কর

মিজানুর রহমান :: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর এর ব্যক্তিগত তহবিল থেকে ৫হাজার অসহায় পরিবারকে নগদ অর্থ ও খাবারের প্যাকেট দিলেন কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে প্রত্যেকটি থানার নেতা -কর্মিদের মাধ্যমে এ প্যাকেট (প্রত্যেকটি খাবারের প্যাকেটে ৫কেজি চাউল, ১ কেজি আলু , ১টি মিস্টি কুমরা ও ১টি লাউ) বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান সাইদ আজকালের কন্ঠ কে বলেন, করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে কিছু গরিব দিনমজুর অসহায় মানুষের পাশে দাড়ানোর চেস্টা মাএ।

লায়ন শেখ আজগর নস্কর বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান।

শেখ আজগর নস্কর আজকালের কন্ঠ কে বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে আমি মনে করি।তাই আমার সাধ্যমত যতদিন এই মহামারি থাকবে ততদিন গরিব,অসহায়ের মাঝে সাহায্য করে যাব ইনসআল্লাহ ।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা প্রবাস ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আজগর নস্কর বলেন, করোনাভাইরাসের প্রভাবে দরিদ্র মানুষরা যেমন কষ্ট পাচ্ছে তেমনই কষ্ট পাচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর-বিড়ালগুলো । মানুষ তো ক্ষুধা লাগলে বা যে কোন প্রয়োজনের কথা বলতে পারে কিন্তু কুকুর-বিড়ালগুলো কি বলে? বলতে পারেনা।শুধু মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে। তাদের এই নিরব ভাষা হয়তো কেউ বুঝতে পারে, কেউ পারেনা।তাই আল্লাহর সৃস্টি প্রতিটি জীবের প্রতি আমাদের সহনশীল হওয়া উচিত বলে আমি মনে করি ।

দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।

তিনি দেশবাসির উদ্দেশে বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন। ঘরের বাইরে বের হয়ে যদি কেউ বিব্রত অবস্থায় পড়েন তখন আমাদের করার কিছু থাকবেনা, তাই সবাই ঘরে থাকুন। নিরাপদে থাকুন।

আজকালের কন্ঠ / মিজান