দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে একটা বৈঠক করেছি : পররাষ্ট্রমন্ত্রী | Daily AjKaler Kontho

দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে একটা বৈঠক করেছি : পররাষ্ট্রমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন
দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে একটা বৈঠক করেছি : পররাষ্ট্রমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। এটা বন্ধ করা উচিত। এখন সময় এসেছে এটা বন্ধ করার।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলেছে’ বইয়ের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মোমেন বলেন, আমরা আগুনসন্ত্রাসী নিয়েও বই তৈরি করেছি। আমরা বলেছি, আপনারা (বাংলাদেশি দূত) এগুলো বিদেশিদের জানাবেন। তাতে তারা আহমকের মতো হঠাৎ করে বিবৃতি দেবে না। আপনারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে বড় বড় ইস্যু সম্পর্কে জানাবেন। এর ফলে বাংলাদেশ সম্পর্কে তাদের জ্ঞান বাড়বে।