Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৭, ২০২৩ , ৭:০৫ অপরাহ্ণ

হত্যাকান্ডে মৃত্যুদান্ড প্রাপ্ত আসামি হুমায়ুন কবির গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : বহুল আলোচিত ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যাকান্ডে মৃত্যুদান্ড প্রাপ্ত আসামি হুমায়ুন @ হুমায়ুন কবির’কে টাঙ্গাইলের বাসাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

অদ্য ২৭ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ভোর ০৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব-১৪ এর সহযোগীতায় টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন উত্তরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানীর মতিঝিল থানার মামলা নং-৩২ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৩ ধারা-৩০২,২০১,৩৪ পেনাল কোড (বহুল আলোচিত ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যা) মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি হুমায়ুন @ হুমায়ুন কবির (৪২), পিতাঃ মৃত আব্দুল আজিজ, ফতুল্লা, ঢাকা’কে গ্রেফতার করে।

প্রিন্ট করুন