Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৭, ২০২৩ , ১২:৪৮ অপরাহ্ণ

বেতন বৃদ্ধির দাবিতে ক্যাম্প বয়কট সাবিনাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। একে তো রীতিমতো গলার কাছে ছুড়ি নিয়ে দাঁড়িয়ে ফিফা। আর্থিক অনিয়মের অভিযোগে যেকোনো সময় কাটা পড়তে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের ‘গলা’। মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে এসেছে নারী ফুটবলারদের ক্যাম্প বয়কট করাটা।

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ক্যাম্প বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের নারী ফুটবলাররা। দাবি না-মানা পর্যন্ত ক্যাম্পে যোগদান করবেন না বলে জানিয়েছেন তারা।

বর্তমানে ছুটিতে রয়েছেন নারী দলের ফুটবলাররা। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পর ছুটিতে গিয়েছিলেন তারা। ছুটি কাটিয়ে আগামী ৩১ জুলাই ফের ক্যাম্পে যোগদানের কথা ছিল সাবিনা-সানজিদাদের। কিন্তু ছুটিতে যাওয়ার আগে ফেডারেশনের ঊর্ধ্বতন কর্তাদের কাছে লিখিত আকারে দিয়ে যাওয়া নিজেদের দাবি-দাওয়াগুলো না-মানা পর্যন্ত ক্যাম্পে যোগ দেবেন না বলে একযোগে সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলাররা।

বাফুফে থেকে ১০ হাজার টাকা বেতন পান জাতীয় দলের নারী ফুটবলাররা। অভিযোগ রয়েছে তাদের বেতনটাও নিয়মিত হয় না। দুই মাস তিন মাস পরপর একমাসের বেতন দেয় ফেডারেশন। ফুটবলারদের দাবি বেতন ন্যূনতম ৫০ হাজার করা।

এরপর অর্থের অভাবে এই দলকেই অলিম্পিকের বাছাইয়ে পাঠাতে পারেনি বাফুফে। সেই থেকেই ‘শনির কালো ছায়া’ পড়ে বাফুফের ওপর। যে ছায়া এখনও পিছু ছাড়েনি বাফুফের।

 

প্রিন্ট করুন