আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোনো আদর্শ নাগরিক বিএনপিকে সমর্থন করতে পারে না। কারণ দলটি রাজনীতির নামে মানুষ হত্যা করে।
গত বুধবার রাতে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিজ্যুয়াল রিপোর্টসহ এক পোস্টে তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, আপনি কি খুনি? আপনি কি ১০ শতাংশ কমিশন নেন? আপনি কি বিরোধী দলের ওপর গ্রেনেড হামলা চালানোয় বিশ্বাস করেন? আপনি কি অস্ত্র চোরাচালানকারী? আপনি কি সাধারণ মানুষের ওপর গুলি চালানো সমর্থন করেন? আপনি কি হাওয়া ভবনের সুবিধাভোগী?
জনগণের প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন, আসুন আমরা সবাই মিলে আমাদের দেশ গড়ি এবং আমাদের পূর্বসূরিদের রক্তের ঋণ শোধ করি।