গাইবান্ধা জেলা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগে বিশ্বের ইতিহাসে প্রথম একসাথে সরকারি অর্থায়নে ৯৪৩৫ কোটি টাকা সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করছে।গত শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুমার নামাজের মাধ্যমে মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে এবং নিয়মিত নামাজে অংশগ্রহণ করছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন অফিসের হাট নামক স্থানে ১৩ কোটি ৪২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্মিলিত এই মসজিদটি নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে।
উদ্বোধনের জন্য সর্বশেষ সৌন্দর্য বর্ধক কাজ বেশগতি পাওয়ায় উপজেলার ধর্মপ্রান মানুষের বহু কাঙ্খিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র শীঘ্রই শুভ উদ্বোধনের মাধ্যমে মুসল্লিরা নামাজ আদায় করতে পরবেন বলে মনে করেন স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।