কুখ্যাত ছিনতাইকারী সর্দার পোছ লিটন’গ্রেফতার | Daily AjKaler Kontho

কুখ্যাত ছিনতাইকারী সর্দার পোছ লিটন’গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ন
কুখ্যাত ছিনতাইকারী সর্দার পোছ লিটন’গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে কুখ্যাত ছিনতাইকারী সর্দার পোছ লিটন’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব ১০।

গত ২৫ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২১:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী সর্দার মোঃ লিটন @ পোছ লিটন (৩০), পিতা-মোঃ শাহ আলী, সাং-রসুলপুর, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে।

এসময় তার নিকট থেকে ০১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।