বাউফলে বজ্রপাতে কৃষকের মৃত্যু | Daily AjKaler Kontho

বাউফলে বজ্রপাতে কৃষকের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২০, ৪:০২ অপরাহ্ন
বাউফলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাউফল প্রতিনিধি :পটুয়াখালীর বাউফলে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। ওই সময় তার সাথে থাকা একটি গরুও মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউপির ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে ।
জানাগেছে, ভোরবেলা কৃষক নুর হোসেন মৃধা (৫৮) তার গোয়াল ঘর থেকে বাড়ির পাশ্ববর্তী একটি মাঠে গরু বেঁধে রেখে আসেন। দুপুর বেলা আকাশে মেঘ ও হালকা বৃষ্টি হলে তিনি গরুটি আনার জন্য ঘর থেকে বের হন। গরুটি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তার সম্পূর্ণ শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনি নিহিত হন এবং গরুটিও মারা যায়। নিহত নুর হোসেন দুই পুত্র ও এক কন্যার জনক।

আজকালের কন্ঠ /ফোরকান / এম