স্পোর্টস ডেস্ক : প্রতি বছর পানিতে ডুবে দেশে অন্তত ৪০ জন শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে ইউনিসেফ।
শিশুমৃত্যু রোধে আন্তর্জাতিক এ সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে সচেতনতামূলক প্রচারণায় কাজ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এক ভিডিও বার্তায় অভিভাবকদের উদ্দেশে চারটি পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘ছোট শিশুদের নজরে রাখা- বিশেষ করে যখন তারা পানির আশপাশে থাকে, উন্মুক্ত জলাশয়ের চারপাশে বেড়া দেওয়া এবং পানির যেকোনো বড় পাত্র ঢেকে রাখা। পাশাপাশি সন্তানের বয়স ৬ বছর হলেই তাদের সাঁতার শেখাতে হবে।’