আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতাবোধ আছে বলেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, আমাদের কেউ মানবতাবিরোধী বলে কী করে? যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশ আছে, যারা অগ্নিসন্ত্রাসের আসামিদের মানবাধিকার নিয়ে চিন্তিত।
মঙ্গলবার ইতালির রোমে রিজিওনাল ইনভয়’স কনফারেন্সে বক্তব্য
প্রধানমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে যাইনি। কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছি। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে দেখি কিছু কিছু জায়গা থেকে বাধা আসে। কেন আসে?
তিনি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর মিয়ানমারে আরও কাজ করা উচিত। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে সেখানে অবস্থান করে সংস্থাগুলো কাজ করুক। রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে হবে।
এ সময় তিনি আরও বলেন, আমরা বিনিয়োগ চাই। বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি আছে বলেই বিনিয়োগ আসছে। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।