Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৭, ২০২০ , ৮:০০ অপরাহ্ণ

বাউফলে আরও ২জন করোনায় আক্রান্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

জি এম ফোরকান.বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে আরও দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে বাউফলে আক্রান্তের সংখ্যা ৮জনে দাড়িয়েছে। নতুন আক্রান্ত রিপনের (১৮) বাড়ি বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে ও মিলন গাজীর (২৮) বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়নে। তারা এ মাসের মাঝামাঝি সময়ে ঢাকা থেকে দেশে ফিরেছেন। ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে তাদেরকে বাড়িতে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। ইতিমধ্যে উপজেলা প্রশাসন তাদের বাড়ি লকডাউন ঘোষনা করেছেন। এর আগে ২৪ এপ্রিল উপজেলার কালাইয়া ইউপির পূর্ব কালাইয়া গ্রামের ৫জনের মধ্যে ও কালিশুরী ইউপির ১ চা বিক্রেতার মধ্যে করোনা ভাইরাস সনাক্ত করেছে আইইডিসিআর। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ইতিমধ্যে ৮০ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠিয়েছে যার মধ্যে ৩০ জনের রিপোর্ট হাতে এসেছে। এ উপজেলা থেকে ২রা এপ্রিল প্রথম নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। উল্লেখিত তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহা ।

আজকালের কন্ঠ /ফোরকান /মিজান

প্রিন্ট করুন