Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২০ , ৮:৩০ অপরাহ্ণ

ডামুড্যায় করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
ডামুড্যা পৌরসভার বিশাল কুড়ি গ্রামের খান বাড়ির একই পরিবারের তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে মতিন খান(৪৫) নামে একজনের আজ রবিরার মৃত্যু হয়।
তিনি দীর্ঘমেয়াদী লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। এর আগে তারা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশের বাড়ি ডামুড্যায় আসেন।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা বলেন, করোনায় আক্রান্ত নিহত ব্যাক্তি দীর্ঘমেয়াদী লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

আজকালের কন্ঠ /জামাল /মিজান

প্রিন্ট করুন