Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৩, ২০২৩ , ১:৫৭ অপরাহ্ণ

‘৭০% মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে’:কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীরর আগ্রহে বসে আছে। অথচ বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ১০ সীট দিতে চান। আগে নোয়াখালীতে বিএনপির ঘাটি ছিল স্বীকার করে কাদের বলেন, আমরা মারামারি করে নয়, গোলাগুলি করে নয় কাজ করে সেই ঘাটি ভেঙ্গে দিয়েছি।

রবিবার (২৩ জুলাই) সকালে নিজ জন্মস্থান কোম্পানিগঞ্জের বসুর হাটে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় বসুরহাট পৌরসভার নবনির্মিত বাস টার্মিনাল উদ্বোধন করেন তিনি।

পরে কোম্পানিগঞ্জ পৌরসভা মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২০০৮ এ বলেছিল, আওয়ামী লীগ ৩০ সীটও পাবে না। পরে দেখা গেল বিএনপি-ই ৩০টা আসন পেয়েছে। এখন তারা বিদেশীদের কাছে নালিশ করে নির্বাচন বানচাল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

পদ্মাসেতু, মেট্রোরেল এবং কর্নফুলী টানেল দেখে বিএনপি নেতাদের অন্তত জ্বালা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন কাদের। জানান, আগামী ২০দিনের মধ্যে আরো ১’শ সেতু উদ্বোধন হবে।

এর আগে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজার হাজারী। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে হবে বলে জানান তারা। বিএনপির নৈরাজ্য মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা।

প্রিন্ট করুন