Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২২, ২০২৩ , ১:২৭ অপরাহ্ণ

কেরাণীগঞ্জ এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৪০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ।

গত ২১ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা মূল্যের ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ওসমান ভূঁইয়া (৩৮) ২। মোঃ ইয়ামিন মিয়া (১৮) ও ৩। আইনের সাথে সংঘাতে জড়িতে শিশু (১৭) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,৪০০/- (এক হাজার চারশত) উদ্ধার করা হয় ।

প্রিন্ট করুন