Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২০ , ৬:০৬ অপরাহ্ণ

লালমনিরহাটে ক্ষুদে শিক্ষার্থীদের পাশে বিএমএসএফ

লেখকঃ আজকালের কণ্ঠ

লালমনিরহাট প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিস্কুট বিতরণ করেছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। বিএমএসএফ’র হাতীবান্ধা উপজেলা ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা কমিটির সম্পাদক আসাদুজ্জামান সাজু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফিউল হোসেন সম্পদ, বিএমএসএফ’র হাতীবান্ধা উপজেলা ইউনিট’র সমন্বয়কারী নুরনবী সরকার, সিঙ্গিমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আকিবুল ইসলাম ফ্রেস ও রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

বিএমএসএফ’র হাতীবান্ধা উপজেলা ইউনিট’র সমন্বয়কারী নুরনবী সরকার জানান, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে এবং তাদেরকে যেন ঘরের বাইরে যেতে না হয় সে জন্যই আমাদের এ উদ্যোগ।

আজকালের কন্ঠ /জাফর / মিজান

প্রিন্ট করুন