Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২২, ২০২৩ , ১১:৪০ পূর্বাহ্ণ

রাজবাড়ী জেলায় স্বেচ্ছাসেবক লীগ এর ত্রি -বার্ষিক সম্মেলন

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- ২০২৩ গত ২১ জুলাই শুক্রবার বিকাল তিনটায় রাজবাড়ী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জিল্লুল হাকিম এমপি, সহ-সভাপতি কাজী কেরামত আলী এমপি, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল আলিম বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, উপ -মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সোহেল, জাতীয় পরিচয় সদস্য আশরাফুল আলম, নাদিরা আক্তার, সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান, সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দ সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রিন্ট করুন