Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২১, ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩২

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা ২০ লাখ ৪৩ হাজার ৯১৩ জন এবং মোট মৃত্যু ২৯ হাজার ৪৬৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৭৪৫টি। আর পরীক্ষা করা হয় ৭৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৮১৫ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

প্রিন্ট করুন