Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২১, ২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ

তিনবার ভূমিকম্পে কাঁপল জয়পুর

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জয়পুরে আধা ঘণ্টার ব্যবধানে তিনবার আঘাত হেনেছে ভূমিকম্প। তবে ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২১ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটের এই ভূমিকম্প ছিল ৩ দশমিক ৪ মাত্রার। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

এর আগে ভোর ৪টা ২২মিনিটে ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভোর ৪টা ৯মিনিটে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে লিখেছেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছে।

প্রিন্ট করুন