Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২০, ২০২৩ , ১:২০ অপরাহ্ণ

উপসচিব মাহিদুরকে এবার সাময়িক বরখাস্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সদ্য সাবেক পরিচালক মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

ওএসডি করার পর উপসচিব মাহিদুরকে সাময়িক বরখাস্ত করে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, মাহিদুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

 

 

প্রিন্ট করুন