Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৯, ২০২৩ , ৫:৩২ অপরাহ্ণ

মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলে মো. শামীম নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক আতিকুল ইসলাম এ রায় দেন।

শামীম শহরের কলেজপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ও সরকারি কৌশলী (এপিপি) শহিদুল ইসলাম তালুকদার।

তিনি জানান, ২০১২ সালের ২৭ আগস্ট টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে ১৫ গ্রাম হেরোইনসহ মো. শামীমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। পরে উপপরিদর্শক সাইফুল আলম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

 

প্রিন্ট করুন