আজকালের কন্ঠ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে হেনস্তা করা হয়েছে। বিষয়টি ষড়যন্ত্রমূলক।
বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে একজন প্রার্থীকে হেনস্তা করা হয়েছে, আমরা মনে করি এটি ষড়যন্ত্রমূলক। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
তথ্যমন্ত্রী বলেন, গতকাল মঙ্গলবার পদযাত্রা কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নিজেরাই সংঘর্ষ বাঁধিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। তারা সবসময় এ ধরনের পরিস্থিতিই সৃষ্টি করতে চায়।