Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৯, ২০২৩ , ১:৩৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর সঙ্গে কলাবতী শাড়ির কারিগরদের সাক্ষাৎ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে গণভবনে সাক্ষাৎ করেন তারা বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রী শাড়ির কারিগরদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী।

এর পর প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।

 

প্রিন্ট করুন